Wednesday, May 12, 2010

রেজাল্ট ...

তুই কিছু বুঝিস না ক্লাসে রোজ? ঘুম পায়?
                         কোথায় থাকে তোর মন? কাকে দেখিস?
কারুর কথা খুব ভাবিস ?
                ছবি আঁকিস এখনো খাতার কোণে? কার?
তাহলে নিশ্চই খুব ভয় পাস ?
                      সেই দুঃস্বপ্নটা দেখে দৌড়ে পালাস রোজ রাতে?
কি বলছিস? নেশা ... কিসের নেশা?
                    সেটা তো দু বছর আগের একটা রাত?
জোরে বল ... আরো জোরে ... কি হয় তোর ??
                   খুব যন্ত্রণা করে চোখ? চশমাগুলো ?...
জানলা দিয়ে সেই যে তোদের মাঠ ...
                        পড়ার সময় খেলতে ইচ্ছে করে আর খেলতে খেলতে
                                                            সেই লাল রাস্তাটায় সেই পাগলিটা ??

তোর কবিতা লিখতে ইচ্ছে করে খুব?
                         হারিয়ে যাওয়া সেই লাইনটা ডালে এসে বসে বুঝি রোজ? দোল খায়?

তবে?
বল ... কি বলবি এরপর?




(অনুপ্রেরণা - জয়বাবুর টিউটোরিয়াল, যা না পড়লে হয়তো কোনোদিন কবিতা লিখতাম না ...আর আমি নিজে ... )

Sunday, May 2, 2010

কাল অনেক রাত্তির জেগে লিখেছিলাম জানিস... অনেক শ্লেষ, রাগ, ঘৃণা ছড়িয়ে দেব বলে কষিয়ে লাথি মেরেছিলাম একটা গর্ভবতী প্রেমের পেটে, তার গোঙানি শুনতে শুনতে তারপর এক বিশ্বাস ভেঙ্গে চলে এসেছিলাম আর একটা খুব অন্ধকার সরু গলির মোড়ে ... একটা অন্ধকালাবোবা লোককে এক ধাক্কায় ফেলে দিয়ে উঠে পড়েছিলাম শেষ লোকাল ট্রেনের কামরায় ... আর তাকে চালিয়ে দিয়েছিলাম এ শহরের সমস্ত নিখুঁত গল্পের উপর দিয়ে ... আদ্যোপান্ত মরণশীল একটা লোককে বুঝিয়েছিলাম কিভাবে মিথ্যে গ্রাস করে নিচ্ছে আমাদের স্বর্গীয় সম্পর্ক ... আর সে জিব্রাইল হয়ে তাদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিল একটা চোদ্দ তলা উঁচু শব্দ হয়ে ... একটা শিশুর গলা টিপে ধরে বুঝিয়েছিলাম কিভাবে জারজ হয়েছিল আমার প্রত্যেকটা কবিতা ... আর দীর্ঘ চুম্বন শেষে ঠান্ডা ঠোঁট মুছে ফেলে আমি তাকে বলেছিলাম , "এইখানটায় হাত রাখ, এইখানে ... "

তখন ভিতরকার সেই অন্ধকার কুয়ো থেকে আমাদের গলা বেয়ে কয়েকটা টুকরো উঠে এসেছিল অবিকল ... আর মোমের গভীরে ঘুমোতে ঘুমোতে , ঘুমের গভীরে মোম নিতে নিতে ঠিক তক্ষুনি চিৎকার করে উঠেছিলো কাল রাত্তিরের লেখাটা ...

Friday, April 9, 2010

অ-সুখ ...

সমস্ত রাত,
পায়ে পায়ে আমার শরীর ভেদ করে তৈরী হয় সুড়ঙ্গ ...
আমি চারপায়ে হেঁটে ওর শরীরের কাছে পৌঁছই ...
ওর প্রতিটি ভাঁজে মুখ লুকিয়ে খুঁজি আমার বিপন্নতা ...
সে শরীরে মৃৎপাত্রের মত তখন অন্য কারুর আঙ্গুলের ছাপ
খেলা করে গেছে মৃত্যুর মত আদরে-আদরে ...
তাই ...
আমার নাকে ধুপ-ধুনো-চন্দনকাঠ ছাপিয়ে কিছু অন্যতর শ্বাপদের গন্ধ আসে ...
আমি আবার সোজা হয়ে উঠি, দাঁড়াই ...
আমার নখ-দাঁত বেরোয় কবিতার বর্ম ফুঁড়ে ...
আমার মাথায় সেই যন্ত্রনাটা আরম্ভ হয় আবার ... আমি দেখতে পাই ...
মিথ্যে ছড়িয়ে পড়ে মরা বিকেলের আকাশে ... আর ...
তক্ষুনি,
ঋতুমতীর মৃত শরীরকে শেষবারের মত দেখে নিয়ে ...
আমি ঝাঁপিয়ে পড়ি নন্দিনীর গভীরে ...
পড়তেই থাকি ... 

Saturday, February 27, 2010

Wednesday, January 6, 2010

এখন আমার আর কোনো অসুখ নেই


Aami fire esechi amar ei nongra ghor-e .. Sakale uthe duto katha mone holo.. ek ..ekhon theke kothao tarikh likhle '10 likhte hobe mone kore .. dui ... Aamar anek anek kaj .. Tahole? Na tahole kichu nay he bishwachorachor .. Kalam amake aaj sango debe na ..ebong tai bolchi bhay paben na .. aami likhte boschi na .. Ta chhara, apni janen amar ekhon ar kono asukh nei .. Chinhomatro-o na.. Samasto songkromon bandho .. aami nischinto hoye jai, shanto hoye jai aste aste .. ar birbir kori na .. ar mathar modhye jot pakay na anek tufan .. Jibonbhor mrityujapon theke egochhi bishwash-er dike .. bodh-er dike .. aamar ei muhurte tai ar sei onischoyota nei .. sada pata-r samne jara dehoheen pret-er mato ghurte thake shabdo khujbe bole .. amar padochinho ekhon ar dikbhul kore na .. aami pouchhe jachhi seikhane jekhane samasto premomugdho songlap theme jay, pore thake sudhu ghumanto chokher patay ajasro chumbon.. ar takhono amar ojante ei mrito sabhyotar upor diye amar sab lekha micchil kore chole .. hnati hnati pa pa .. tader mukhe chokhe kothao klanti nei ..

Sunday, November 8, 2009

সব চরিত্র কাল্পনিক নয় ... (শেষ দৃশ্য, শেষ অঙ্ক, হয়ত আমার শেষ নাটক )

                  

 (শাশ্বত দু হাঁটু দু হাত দিয়ে মুড়ে Centre Stage-e বসে আছে ... Backdrop-এ সমুদ্রের আওয়াজ... )

শাশ্বতঃ   সমুদ্দুর ... সমুদ্দুর ... আমার ঘর ভর্তি কিরকম সমুদ্রের জল ,না? অ্যাই,অ্যাই ... Stop .. Stop .. আমায় না, আমায় টাচ করবি না ... হ্যাট, হ্যাট ... হুরররর ... আর ভেজাস না আমায় ... এই খোলস টা, এই খোলস টা ছাড়তে পারবো না, না?
 (হাসির আওয়াজ ... আস্তে আস্তে সেটা যেন আটকে আসছে,কান্না কান্না শোনাচ্ছে যেন )

এই মন খারাপ, এই ডিপ্রেশান ... এই সবকিছু ভেঙ্গেচুরে তলিয়ে যাচ্ছে , খুব মানায় না আমাকে? খুব মানায় ... 'হিট' , না? অ্যায শাহরুখ খান ... হাঃ হাঃ ...
অ্যাই অ্যাই হাসছেন কেন? হাসছেন কেন হ্যাঁ? কত কষ্ট করে একটা Climax বানিয়ে তুলছি , হাসছেন? ছিঃ !

 (এবার Magic-এর ভঙ্গি, পকেট থেকে একটা কয়েন বের করবে ...  দর্শক দের দিকে দেখিয়ে ... )

Head I win .. Tail I lose .. Head I win .. Tail I lose ... Head I win ... Tail ...

(কয়েন টা আকাশে ছুঁড়বে , শুন্যে ঘুরতে ঘুরতে হাতে এসে পড়লেই মুঠো বন্ধ করে হাতটা পকেটে ... নিজেও দেখবে না !)

হাঃ হাঃ হাঃ হাঃ ... (হাসতে হাসতেই যেন কান পেতে কি একটা শুনবে ... ভালো করে শোনার চেষ্টা করছে যেন ... Stage-এর একদিকে এগিয়ে গিয়ে ... )

ওই ... ওই যে মিছিলটা ... আবার, আবার বেরিয়েছে ... লাশের মিছিল ... (মিছিলের দিকে তাকিয়ে চিৎকার করবে ... )

আ ... আমি আছি ... মিছিলে আমিও আছিইই ...

নিলো না ... ওরাও আমায় নিলো না ... ঝিনুক ... ঝি-নুক ... ঝিনুক ... (দীর্ঘশ্বাস)

নেই ... নেই ... নেই ...
(হঠাৎ খেপে উঠে স্টেজের সামনে দৌড়ে যাবে ... উপরে তাকিয়ে ... )

শালা ! খুব বাতেলা মেরেছিলে না? কোথায়?কোথায়? ... কোথায় হ্যাঁ? ...
এই যে জীবনটা ফুরিয়ে যাচ্ছে ... একবার ভাবো ... কেমন করে ধোয়া যায়, এক জন্মের এত দুঃখ? এত পাপ? ...

This is the way the World ends ...
This is the way the World ends ..
This is the way the World ends ... 

Not with a bang, but a whimper ... 

(একটা দেশলাই বাক্স হাতে থাকবে ... একটা একটা করে কাঠি জ্বলতে জ্বলতে বলতে হবে এই কথাগুলো ... )

Wednesday, October 28, 2009

Shudhu Ghum ..




Ushnotar abaroner niche, bhalobasa jakhan
          gole gole ghum hoye name e shahore ..
Aaro ekbar madari-r khela sesh kore,
         Canvas-e bose kori gonen Ring-Master ...

Aspashto hoye aase samasto jwar,
      Aamrao sere uthte thaki, bishad sindhu paar hoye
Nishedh o Ichhe haat dhore hnatte thake
       Hnattei thake .. Mrityuder pash katiye ..

  Aloukik debjane takhan
        prachur bhir, kolahol .... Mela bose jaay
udbastu sob byartho ponkti-r ..
        (Jar kayekta aamra likhte chai ni konodin ..)

Tabuo, sesh drishye sei sob chhapiye
            shudhu ekti dirgha-shwasher awaz shona jay,
Nandini-r mrito chokhe
             neme aase ghum ... shudhu ghum ...

Sunday, October 11, 2009

পুরোনো কবিতা



শব্দের হাত ধরে ছিলো
      একমুঠো নির্বাক প্রেম,
আঙুলের ঘুমের ভিতর
       এলোমেলো কথা ছিলো খুব ...


আলগোছে শেষ করা রাস্তায়
    লেগে ছিলো অবুঝ বিকেল
বুড়িগাঙ-ও চুপ করে ছিলো
     হাওয়ার সে জানতো খবর ...


এ শহরে নির্জন ছিলো
   রঙ থেকে খুঁজে নেওয়া রঙ


এ শহরে নির্জন ছিলো
  রঙ থেকে মুছে গেলো রঙ ...


                                               


দিনটা গড়িয়ে বিকেলের হাত ধরতেই,
দূরের আ্লো হাতছানি দিলো ওদের ...
উষ্ণতা ভাগ  করে নিচ্ছে ওরা,
                ওই দেখো ...

অন্ধকার তার সবটুকু রহস্য নিয়ে
থমকে যাচ্ছে নদীর জলে,
হারিয়ে যাচ্ছে ওদের চোখে,
আলো খুঁজে পাবে বলে,

কে বলবে ওরা নাকি এ শহরের
সবথেকে হতভাগ্য দুজন ...